স্পোর্টস রিপোর্টার
এই সাদাকালো মোহামেডানেই খেলেছেন সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ। তার কত স্মৃতি জড়িয়ে ক্লাব আঙিনায়। ১৯৯৯ সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল তার ক্যাপ্টেন্সিতে। ২০০০ এবং ২০০৫ সালেও অধিনায়ক ছিলেন স্ট্রাইকার আলফাজ। ১৯৯৯ সালে বাংলাদেশ ফুটবল দল স্বর্ণপদক জয় করেছিল নেপালে কাঠমান্ডু সাফ গেমস ফুটবলে। সেবার জুয়েল রানা অধিনায়ক ছিলেন আর আলফাজ ছিলেন সহকারী অধিনায়ক।
জুয়েল রানার পর ২০০৩ সাল পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক ছিলেন আলফাজ। ঘরোয়া ফুটবলের গত মৌসুমে উত্তর বারিধারার কোচ ছিলেন তিনি। সেনাবাহিনীর ফুটবল দলকে প্রশিক্ষণ দিয়েছেন আলফাজ। ফুটবল ছেড়ে কোচিং পেশায় আলফাজ বেশ তত্পর। ফুটবলে কিছু দেওয়ার জন্য কোচিং কোর্সও করছেন নিজের টাকা খরচা করে। এবার মোহামেডানের ইংলিশ কোচ সেনলিনের সহকারী হয়ে কাজ করবেন সাবেক তারকা স্ট্রাইকার আলফাজ।
