কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলার কন্যাশিশুদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় প্রশিক্ষণার্থী ৬০ জন কন্যাশিশু ও মহিলাদের মধ্যে প্রত্যেককে দুই প্যাকেট করে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। এর আগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, প্রশিক্ষণার্থী যীনাত রহমান প্রমুখ।
