সহিংসতায় জড়িতদের বিচার দাবি

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

শান্তি ও সম্প্রীতিকে টিকিয়ে রাখার স্বার্থে ধর্ম-বর্ণ সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও একই সঙ্গে সহিংসতায় জড়িতদের বিচারের দাবি করা হয়েছে। গতকাল জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে বক্তারা এ দাবি তোলেন। সম্মিলিত সামাজিক আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. অসিত বরণ রায়, ঐক্য ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভুুঁইয়া, জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, জাসদ নেতা তনিমা শরীফ, গণতন্ত্রী পার্টির মহানগর নেতা মিনহাজ উদ্দিন সেলিম, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, সম্মিলিত সামাজিক আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ হাসেম প্রমুখ। সভায় ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য অলক দাশ গুপ্ত।