যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে গুলিতে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনায় সন্দেহভাজনও পরে পুলিশের গুলিতে নিহত হয়। হ্যান্ডারসন শহরের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গুলিতে আরো একজন আহত হয়েছে। —খবর সিএনএনের
হ্যান্ডারসন পুুলিশের ক্যাপ্টেন জ্যাসন কুজিক জানান, সকাল ১১ টায় পুলিশকে কেউ ফোন করে গুলির খবর জানান। পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে। সন্দেহভাজনকেও কাছের একটি পার্কে গাড়িতে পাওয়া যায়। হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। আর সন্দেহভাজন সত্যিই জড়িত কিনা তাও বলেননি কুজিক। পুলিশ জানায়, চারজন নিহত হয়েছে এবং আহত একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
