মিশিগানে ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০১:৫৬

মিশিগানে ভোন গণনা বন্ধে মামলা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। আর উইসকনসিনে ভোট পুনগননার দাবি জানাবে বলে জানিয়েছে ট্রাম্প শিবির। খবর বিবিসি ও রয়টার্সের

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে, ‘আমরা মিশিগান আদালতে মামলা করেছি। ভোট গণনা বন্ধের দাবিসহ যেসব ভোট গণনা করা হয়েছে সেগুলো আবারো পুনগননার দাবি জানিয়েছি। কারণ এসব ভোট গণনা ঠিক হয়নি বলে মনে করি আমরা’। সুইং স্টেট মিশিগানে কে জিতবে সেটি এখনো নির্ধারিত হয়নি।

ট্রাম্প শিবির বলছে, তারা উইসকনসিনে ভোট পুনগণনার অনুরোধ করবে। দলের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, উইসকনসিনের অনেকগুলো কাউন্টিতে অনিয়মের অভিযোগ এসেছে যা ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে ভোটের বৈধতা নিয়ে। প্রেসিডেন্ট পুনগণনার অনুরোধ করার বিষয়টি বিবেচনা করবেন এবং আমরা অবিলম্বে সেটা করবো। উইসকনসিনে নির্বাচনের ফলের পার্থক্য এক শতাংশ বা এর কম হলে প্রার্থীরা ভোট পুনগণনার আবেদন করতে পারেন। ভোট পুনগণনা নজিরবিহীন কোনো বিষয় নয়। উইসকনসিনের আইন অনুযায়ী অনুরোধ পাবার তের দিনের মধ্যে পুনগণনার কাজ সম্পন্ন করতে হবে।