মুজিববর্ষ উপলক্ষে 

সংসদ ভবনের লেকে দু’টি নৌকা ভাসানো কর্মসূচির উদ্বোধন করলেন চিফ হুইপ 

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৮:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ ভবনের লেকে দৃষ্টিনন্দন দুটি নৌকা ভাসানো কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সংসদ লেকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তৈরি নৌকাগুলো ভাসানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার।

আরো পড়ুন: সীতাকুণ্ডে মেয়র প্রার্থী জসিমের সাংবাদিকদের সাথে মতবিনিময়

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে চিফ হুইপ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনকে সামনে রেখে পুরো সংসদ ভবন জুড়ে নানা প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এএএম