আনন্দ পট

করোনার চেয়েও ভয়ঙ্কর

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:১২

করোনার চেয়েও ভয়ঙ্কর কিছু ব্যাপার এই বিশ্বে রয়ে গেছে। সত্যিকার অর্থে, সংক্রমণ রোগের কারণে পৃথিবীতে প্রতিবছর প্রায় ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। অর্থাত্ প্রতি মাসে মারা যাচ্ছেন প্রায় ১৪ লাখ ১৬ হাজারেরও বেশি মানুষ। টিবি একটি ব্যাকটেরিয়া ঘটিত সংক্রামক ব্যাধি, যার কারণে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষ মারা যায়। অর্থাত্ গোটা পৃথিবীতে প্রতি মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। হেপাটাইটিস একটি ভাইরাস ঘটিত রোগ যার কারণে মারা যাচ্ছেন প্রতিবছর প্রায় ১৪ লাখ মানুষ। অর্থাত্ প্রতি মাসে গড়ে প্রায় ১ লাখ ১৬ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। অর্থাত্ এই ব্যাধিগুলি বর্তমান করোনা ভাইরাসের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়ে প্রতিবছর ৬ থেকে ৭ লাখ মানুষ মারা যায়, যার মধ্যে শুধু আমেরিকাতে প্রায় ৬০ হাজার, ইতালিতে প্রায় ২৫ হাজার এবং ভারতবর্ষে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ মরেন। অর্থাত্ গোটা পৃথিবীতে প্রতি মাসে প্রায় ৫৪ হাজারের অধিক মানুষ সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। শুধু আফ্রিকাতেই খাদ্যাভাবে প্রতিদিন ২২ হাজার শিশু মারা যাচ্ছে, এবং খাদ্যাভাব ও দূষিত পানীয় জলে সংক্রমিত হয়ে বছরে পাঁচ মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হচ্ছে, অধিকাংশই শিশু।

এখন প্রশ্ন উঠতে পারে কোভিড-১৯-এর কোনো ওষুধ নেই। তবে ওষুধ না থাকার পরেও কোভিড-১৯-এ আক্রান্ত ৯৯ শতাংশ মানুষ সুস্থ হচ্ছেন। আর ওষুধ থাকার পরেও সংক্রামক টিবি রোগে প্রতি মাসে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ মারা যাচ্ছেন। সুতরাং, এটা ভাববার বিষয় যে—কোনটি বেশি বিপজ্জনক?

সুবোধ চন্দ্র বিশ্বাস