আপনার রাশিফল

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:১৫

৬ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ২১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। মন ভালো থাকবে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। শরীর ভালো যাবে না। সামাজিক কোনো সমস্যা দেখা দিতে পারে। রিপুকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। রোমান্স ও বিনোদন শুভ।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।