‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রনা’

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:১৮

মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘মি. অ্যান্ড মিসেস যন্ত্রনা’। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, আনন্দ খালেদসহ আরও অনেকে। নাটকটির গল্পে দেখা যাবে বিয়ে করে সংসার শুরু করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন। কিন্তু একজনের সাথে আরেকজনের মিলছে না। সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। ইরফান চাকরি করে। ফারিন সারাদিন বাসায় একা থাকে। অফিস শেষে ইরফান বাসায় আসলেই শুরু হয়ে যায় তাদের দ্বন্দ্ব। ইরফানের সবকিছুতেই বিরুপ প্রতিক্রিয়া দেখায় ফারিন। দাম্পত্যজীবন রীতিমত অতিষ্ঠ হয়ে ওঠে তার কাছে। এ নিয়ে প্রচণ্ড মানসিক যন্ত্রনায় ভোগে ইরফান। এক পর্যায়ে এ যন্ত্রনা থেকে মুক্তি চায়। ইরফান পরিকল্পনা করেন কিভাবে তাদের মধ্যে শান্তি ফিরিয়ে আনা যায়।