চীন দেশে এক রাজা ছিলো— জিন দিয়ে বাও ব্যাচাং
প্রজার সাথে লেগেই ছিলো নানান বিবাদ ফ্যাচাং
ক্ষুধায় প্রজা চেয়ে খাবার
লাঠির তাড়ায় দিতো দাবাড়
বলতো রাজা, খাও গে বাঁদুড়, বুনো আলু ছ্যাঁচাং।
ব্যাচাং রাজার হুকুম, যথা
নয় কথা, চাই নীরবতা
কাক শালিকের স্বভাব ছেড়ে মুখ বুজে হও প্যাঁচাং।
বললো প্রজা, ওগো রাজা
মুখ বোজা তো কঠিন সাজা
তার চে বরং তোমার সাথেই সব করে দিই ঘ্যাচাং।
তাইনা শুনে করুণ সুরে
রাজপ্রাসাদে রাতদুপুরে
ঘুম না পেড়ে, শয্যা ছেড়ে একাই রাজা চ্যাঁচাং
এখন রাজা ইতিহাসের তলায় চলে গ্যাছাং।
