নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবাসহ আটক ৬

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:৪৩

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলীর আমবাগান এলাকা থেকে দুই লাখ ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে এই ইয়াবা ও পাচারকারীদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কুতুপালং লম্বাশিয়া-১ ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের মো. রহমত উল্লাহ (২৫), মো. মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২), মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মো. জয়নাল আবেদীন (২৫)।

আরও পড়ুন: ২ বছরের শিশুর সঙ্গে ঝগড়া করায় ৩ বছরের শিশুকে হত্যা

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে; এমন গোপন খবরে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সীমান্ত থেকে ছয়জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের ধাওয়া করে পাঁচজন আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাশি করে দুই লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। ইয়াবার আনুমানিক মূল্য ছয় কোটি টাকা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

ইত্তেফাক/এসি