চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতে উড়তে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে মাটিতে নামিয়ে আনলো ইস্তানবুল বাসাকসেহির। গ্রুপের অন্য ম্যাচে হারের কাঁটায় পড়েছে পিএসজিও। রাজেন বলস্পোর্ট লিপজিগের কাছে ২-১ ব্যবধানে হেরেছে নেইমার-এমবাপেহীন দলটি।
রাতের অন্য ম্যাচগুলোয় অবশ্য বার্সেলোনা, জুভেন্তাস, চেলসির মতো ফেবারিটরা ‘নিয়মমাফিক’ জয়গুলো তুলে নিয়েছে।
প্রতিপক্ষের মাঠে ডেম্বা বা ও এডিন ভিসকার গোলে দুই গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। অ্যান্থনি মার্শিয়ালের লক্ষ্যভেদে ব্যবধান কমালেও ওলে গুনার সোলসারের শিষ্যরা সমতাসূচক গোলের দেখা আর পায়নি। ২-১ ব্যবধানের এই হারের পরেও অবশ্য গোল ব্যবধানে এইচ গ্রুপের শীর্ষেই আছে ম্যানইউ।
তবে একই ব্যবধানে হারা পিএসজি অবশ্য মোটেও সুবিধাজনক অবস্থানে নেই, তিন ম্যাচে এদিকে বার্সেলোনা জি গ্রুপের ম্যাচে লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে। মেসিদের গ্রুপসঙ্গী জুভেন্তাসও আলভারো মোরাতার জোড়া গোল ও পাওলো দিবালার লক্ষ্যভেদে ফেরেঙ্কভারোসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে। চেলসি টিমো ভের্নার ও ট্যামি অ্যাব্রাহামের কল্যাণে রেনেকে হারিয়েছে ৩-০ ব্যবধানে।
