জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহর নতুন গান। ‘তোমার উঁকিঝুঁকি’। গানটি লিখেছেন তারিক তুহিন, সুর করেছেন আহমেদ হুমায়ুন এবং সঙ্গীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। ধ্রুব গুহ জানান, বরাবরের মতো সহজ কথায় শ্রুতিমধুর সুরে তৈরি করা হয়েছে গানটি। তবে এ গানে বেশ চমক রয়েছে।’
এ গানের মাধ্যমে প্রথমবার বাংলাদেশি কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সূচিত্রা সেন নাতনী রাইমা সেন। সঙ্গে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মিত হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন কলকাতার নির্মাতা অরিত্র কর্মকার। আজ গানটি ইউটিউবে প্রকাশ করা হবে। ধ্রুব গুহের সবগুলো গানই তার নিজেস্ব ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এ (ডিএমএস) প্রকাশিত হয়। নতুন গানটিও একই চ্যানেলে প্রকাশ করা হবে।
