খাগড়াছড়িতে ব্যবসায়ী ও জনগণকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার বিষয়ে সতর্ক করতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে জেলা সদরের স্বনির্ভর বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানায়, সতর্কতা ও কিছু কৌশল জানা থাকলে প্রাথমিক পর্যায়ের আগুন নেভানো সম্ভব। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের সময় ফায়ার সেফটির ব্যাপারে সচেতন হতেও অনুরোধ জানানো হয় মহড়ায়। এ সময় খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর অতীশ চাকমা, খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া ও সদর সেনা জোনের সদস্যরা উপস্থিত ছিলেন।
