আমন ধানের ভালো ফলনে খুশি কৃষক

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২২

ফকিরহাট উপজেলায় চলতি আমন মৌসুমে আগাম জাতের ব্রি-৭৫ ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। বেতাগার চাষি মো. ওহিদ শেখ বলেন, চলতি মৌসুমে ব্রি ধান-৭৫ লাগান হয়েছে। আমাদের মাঠে অন্যান্য ধান কেবল থোড় আসতে শুরু করেছে। আর ব্রি-৭৫ ধান কাটা শুরু হয়েছে। ফলন ভালো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত জানান, এ উপজেলায় এ মৌসুমে ৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ব্রি-৭৫ জাতটি এবার পরীক্ষামূলক এ উপজেলায় ২০ একর জমিতে চাষাবাদ করা হয়েছে। ফলন হয়েছে অনেক ভালো।