হেরিংবন সড়কে নিম্নমানের ইট!

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৩

বাউফল সদর ইউনিয়নের জৌতা মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে বাবুরহাট পর্যন্ত দেড় কিলোমিটার হেরিংবন সড়কের নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা রহিম মৃধা বলেন, নিম্নমানের ইট দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে। হাত দিয়ে চাপ দিলেই ইট ভেঙে যাচ্ছে। বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস বলেন, সিডিউল অনুযায়ী কাজের প্রমাণ না পেলে বিল পরিশোধ করা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, নিম্নমানের ইট ব্যবহারের খবর পেয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ঠিকাদারকে মানসম্পন্ন ইট দিয়ে কাজ করতে বলা হয়েছে।