টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-গোপালপুর সড়কের কান্দি গ্রামে এলজিআরডির একটি ব্রিজসংলগ্ন রাস্তার প্রায় পুরো অংশ ধসে গেছে। গত অক্টোবর মাসের প্রথম দিকে রাস্তাটি ধসে গেলেও এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। এতে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষের। এলাকাবাসী জানায়, অতি দ্রুত সড়কটি সংস্কার করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক জানান, সম্প্রতি এখানে এসেছি। সব এলাকার বিষয় এখনো অবগত নই। সমস্যার কথা শুনলাম। জরুরি ভিত্তিতে এ সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
