বরিশালে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৬

ডাকাতিকালে গুলি করে হত্যার অপরাধে এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত হলেন হাবিবুর রহমান ওরফে হাবিব। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন রাতে জানান, ২০০৬ সালের ১৫ নভেম্বর রাতে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর পশ্চিমপাড়া এলাকার স্ট্যানলী গোমেজের বাড়িতে একদল ডাকাত ঢুকে মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে স্থানীয়রা ছুটে এলে ডাকাতদল গুলি করে। এতে শাহ আলম নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।