সুনামগঞ্জে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৭

সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া নিজ বাড়ির সামনে থেকে বৃহস্পতিবার বস্তা দিয়ে ডাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জুনু মিয়া (৩৩)। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।