মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৮

চাটমোহরে বৃহস্পতিবার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান পাননি। নিখোঁজ ব্যক্তি হলেন উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর মন্ডলপাড়ার শহিদুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (৩২)।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। রাজশাহী থেকেও ডুবুরি দল আসছে।