এক-তৃতীয়াংশ নারীকে সম্পৃক্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৯

রাজনৈতিক সব দলের কমিটিতে এক-তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্তকরণের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, অপরাজিতা প্রকল্প ফেইজ-৩ এর উপদেষ্টা ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আকতার, প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ আক্তার। পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।