সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:২৯

বকশীগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাবের কমিটি গঠন

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বাংলাদেশ প্রেসক্লাবের বকশীগঞ্জ উপজেলার শাখা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফরিদ খান স্বাক্ষরিত এ কমিটির সভাপতি হলেন সাংবাদিক এম. শাহীন আল আমীন, সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ লায়ন, সহসভাপতি এ কে এম নুল আলম নয়ন, সাধারণ সম্পাদক মতিন রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ উল হাসান।

ব্রাহ্মণবাড়িয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সদর উপজেলার অষ্টগ্রাম ইউনিয়নে বৃহস্পতিবার সকালে বিনাধান-১৬ উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাতটির ব্যাপক সম্প্রসারণের জন্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনা ও ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

যক্ষ্মারোগ প্রতিরোধে মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সুরবিতান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মিথুন রায়।

তামাকবিরোধী প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি মানবদেহের জন্য তামাকের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা প্রদান

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ইভটিজিং বন্ধসহ সামাজিক নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে বিভিন্ন স্কুল-কলেজে স্থাপনের জন্য সিসি ক্যামেরা দিয়েছেন মোংলা পোর্ট পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে এসব সিসি ক্যামেরা তুলে দেন। এ সময় প্রতিটি স্কুল ও কলেজের জন্য আটটি করে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে।

নাটোরে ট্রাফিক পক্ষ উদ্বোধন

নাটোর প্রতিনিধি বেলুন উড়িয়ে নাটোরে ট্রাফিক পক্ষ নভেম্বর-২০২০ এর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে একটি শোভাযাত্রা শহরের মাদ্রাসা মোড় থেকে বের করা হয়। শোভাযাত্রাটি সদর থানা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ফিরে আসে।

মনোহরগঞ্জে সম্প্রীতি সমাবেশ

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, ইসলামি ফাউন্ডেশন, পূজা উদ্যাপন কমিটিসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।

দৃষ্টি প্রতিবন্ধীরা পেল সাদা ছড়ি

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী জেলা শাখার উদ্যোগে ৩০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম প্রমুখ।

ই-সেবা ক্যাম্পেইন উদ্বোধন 

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়ায় মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ই-সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহসান হাবীব জিতু। এ সময় উপস্থিত ছিলেন চুনতি ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জনু, লোহাগাড়া উপজেলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কাইসার উদ্দিন আরিফ প্রমুখ।

মুজিববর্ষ সেরাকণ্ঠ বাছাই

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় মুজিববর্ষ সেরাকণ্ঠ নওগাঁ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।