ক্যাপশন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩২

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ বিষয়ে সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক গতকাল স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত সচিব মো. এখলাছুর রহমান, সোনালী ব্যাংকের এমডি মো. আতাউর রহমান প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন

০০০০০

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষ শাপলায় ডিজিটাল প্ল্যাটফরমে গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কমিউনিটি ব্যাংকের সাতটি শাখা উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মইনুর রহমান চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী বক্তব্য রাখেন