লোকসানে তিন প্রতিষ্ঠান নেই লভ্যাংশের সুখবর

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৪

লোকসানের মধ্যে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি তিনটি হলো—সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, সিভিও পেট্রোকেমিক্যাল ও জেমিনি সি ফুড। কোম্পানি তিনটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে গতকাল কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাত্ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না। সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস: লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য এজিএম-এর তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট ২৬ নভেম্বর।