বাহাউদ্দিন নাছিমের মায়ের চেহলাম আজ

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মাতা মরহুমা কাজী নূরজাহান বেগমের চেহলাম আজ শুক্রবার বাদ জুমা মাদারীপুর শহরে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মাদারীপুর শহরের বিভিন্ন মসজিদ ও এতিমখানায় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে এতিম শিক্ষার্থী, গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি