বাড়তি দাম ও ওজনে কারচুপির দায়ে চট্টগ্রামে ১৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৩৯

একই বাজারের এক দোকানে ১ কেজি কাঁচা মরিচের দাম ১৫০ টাকা। আরেক দোকানে ২০০ টাকা। ১ কেজি টম্যাটোর দাম এক দোকানে ১০০ টাকা। পাশের দোকানে ১৪০ টাকা। চট্টগ্রামের কাজীর দেউড়ি কাঁচাবাজারের ব্যবসায়ীরা এভাবেই নিজের খেয়ালখুশি মতো পণ্যের দাম নিয়ে ক্রেতাদেরকে ঠকাচ্ছেন। শুধু দামেই নয়, ওজনেও ঠকাছেন ক্রেতারা।

ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন মাপা হলেও বিভিন্ন কায়দায় ওজন কম দেওয়া হয়। অনেকের ডিজিটাল নিক্তি বিএসটিআই কর্তৃক সার্টিফাইড নয়।

এসব অনিয়মের কারণে কাজীর দেউড়ি কাঁচাবাজারে অভিযান চালিয়ে ১৫ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।