অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৪৮

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সোহাগ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী ওয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।