পদ্মা-যমুনায় মা-ইলিশ রক্ষা অভিযানে গত ২২ দিনে ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৯ লাখ ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৩৩টি অভিযানে ৮৫ লাখ ৯৯ হাজার ঘনমিটার জাল ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়। উদ্ধারকৃত ৩৬৭ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানা ও মসজিদে দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত শিবালয়ে ৪৮, দৌলতপুরে ৪০ ও হরিরামপুরে ৪৫ অভিযানে আটক ৪৪৭ জনকে ভ্রাম্যমাণ আদালত দণ্ড দেয়। অভিযানে মামলা হয় ৬১৫টি। এতে শিবালয়ে ২৯৩ মামলায় ২২৯ জনকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড, দৌলতপুরে ৩১৩ মামলায় ২১০ জন ও হরিরামপুরে ৯ মামলায় আট জনকে কারাদণ্ড দেওয়া হয়।
