কাপাসিয়ায় দুই বেকারি ও দুই আড়তদারকে জরিমানা

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২১:৫১

কাপাসিয়ায় অভিযান চালিয়ে দুটি বেকারি এবং চাল-ডালের দুই আড়তদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে বিসমিল্লাহ বেকারি ও বায়েজিদ বেকারি এবং দুটি চাল-ডালের আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বেকারি দুটিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উত্পাদন, পোড়া তেল সংরক্ষণ, ক্ষতিকর রং মেশানোর দায়ে এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই আড়তদারকে ৫ হাজার টাকা করে  জরিমানা করা হয়। বেকারি দুটিকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় জব্দকৃত পোড়া তেল, ক্ষতিকর রং ঘটনাস্থলে নষ্ট করা হয়। এ সময় মোবাইল কোর্টকে জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক মো. ফায়জুল্লাহ এবং আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ সহায়তা করেন।