ইরানে সামরিক প্লেন বিধ্বস্ত ১৫ জন নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০০:৪৬

ইরানের একটি সামরিক কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। প্লেনটিতে ১৬ জন আরোহী ছিল। গতকার সোমবার ইরানের রাজধানী থেকে পশ্চিমাঞ্চলের একটি এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। হতাহতরা সবাই ইরানের নাগরিক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বোয়িং-৭০৭ সামরিক কার্গো প্লেনের একজন ফ্লাইট প্রকৌশলী ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা ফারস জানিয়েছে, প্লেনের ব্ল্যাকবক্স এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। প্লেনটি মাংস নিয়ে বিশকেক থেকে কিরগিজস্তান যাচ্ছিল। সেনাবাহিনী বিবৃতিতে জানায়, ফাত বিমানবন্দরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে বিচ্যুত হয় এবং একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলে বিধ্বস্ত হয়।