গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার সকালে টঙ্গী রেল জংশন ফাঁড়ি পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের পরনে পুরনো জিন্সের প্যান্ট এবং ছেঁড়া কালো জ্যাকেট রয়েছে।
টঙ্গী রেল জংশন ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, আরিচপুর এলাকায় ভোররাতে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই ব্যক্তি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
