ছয় ঘণ্টা অতিবাহিত হলেও ডেমরার লাইট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটেও আগুন অব্যাহত রয়েছে।
এর আগে বিকাল ৫টার কিছু আগে ডেমরার কোনাপাড়া মাদ্রাসা রোডের ১০ তলার পাশা টাওয়ারে লাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনের ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আরো কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফাহফুজ রিবেন ইত্তেফাককে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হতাহত বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/জেডএইচ
