সাইকেলের জন্য রাজধানীর সড়কগুলোতে আলাদা লেন করার আহ্বান জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল। তিনি বলেছেন, এতে সরকারি পরিবহনের জ্বালানি সাশ্রয় হবে। পরিবেশ রক্ষা পাবে, রাস্তায় যানজট কমবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সরকারকে আহ্বান করতে পারি, আমরা পৃথক সাইকেল লেন চাই। এটা সারা পৃথিবীতে আছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে বাইসাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আশরাফুল কামাল একথা বলেন।
সুপ্রিম কোর্ট বার সভাপতি ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আমি সড়ক পরিবহন সচিবকে অনুরোধ করব। কম করে হলেও ঢাকা শহরের কিছু সড়কে যেন আলাদা সাইকেলের জন্য লেনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
