লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় আরো চারজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া আরও নতুন করে দুই জনকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। ৫ অক্টোবর লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক চারজনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এ নিয়ে দায়েরকৃত ৩ মামলায় মসজিদের খাদেমসহ মোট ২৩ জনকে গ্রেফতার করা হলো। লালমনিরহাট ডিবি পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
দুপুরে শুনানি শেষে জোবায়েদ আলী (৬১), আনোয়ার হোসেন (৫৩), মেহেদী হাসান রাজু (১৯) ও রবিউল ইসলাম ওরফে পিচ্চি রবিউলকে (৪০) ৩ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ২৯ অক্টোবর রাতে বুড়িমারীতে কোরআন অবমাননার অভিযোগ তুলে আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েল নামে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে পরে তার লাশ পুড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত।
ইত্তেফাক/জেডএইচ

