কেইনের ২০০

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:০১

লুদোগোরেতসের বিপক্ষে ইউরোপা লিগে লক্ষ্যভেদ করে দারুণ এক কীর্তিই গড়ে বসেছেন টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন। জিমি গ্রিভস (২৬৬) ও ববি স্মিথের (২০৮) পর তৃতীয় স্পার্স স্ট্রাইকার হিসেবে ছুঁয়েছেন ২০০তম গোলের মাইলফলক। এর পরও অবশ্য কেইনের কণ্ঠে ঝরলো কিছুটা অতৃপ্তি, ‘এ নিয়ে আমি উচ্ছ্বসিত, তবে প্রথমার্ধে আরো দুটি গোল করতে পারতাম মনে হয়। এটা দারুণ এক মাইলফলক, আশাকরি আরো অনেকগুলো ছুঁতে পারব। তবে রেকর্ড নিয়ে ভাবি না, ওসব তো আপনারা আমাকে মনে করিয়ে দেবেন!’ কেইনের রেকর্ডের দিনে কোচ হোসে মরিনহোর দল পেয়েছে ৩-১ ব্যবধানের জয়। বাকি গোলগুলো এসেছে লুকাস মোউরা ও জিওভানি লো সেলসোর পা থেকে।