গোপালগঞ্জ প্রতিনিধি
গতকাল শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত দুই এমপি। তারা হলেন, নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ আনোয়ার হোসেন হেলাল ও ঢাকা-৫ আসনের এমপি মনিরুল ইসলাম মনু। নবনির্বাচিত দুই এমপি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এছাড়াও গতকাল জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।
