রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
রাণীনগরে রাজনৈতিক দলের সব কমিটিতে এক তৃতীয়াংশ (৩৩%) নারীকে সম্পৃক্ত করার দাবি সামনে রেখে বৃহস্পতিবার গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বিষয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন নারীরা। অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ফেইজ-৩ এর আয়োজন করে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনকে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের জেলা প্রোগ্রাম কর্মকর্তা নুরুজ্জামান বুলবুল।
