টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে তিন জন আটক

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১৩

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে তিন জনকে আটক করেছে এপিবিএন পুলিশ। সূত্র জানায়, নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি ফোর্স অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত জকিরের সহযোগী নয়াপাড়া ই-ব্লকের শফি (৩০), বি-ব্লকের দোস্ত মোহাম্মদ (৩৭) এবং ই-ব্লকের বাসিন্দা জাফর হোসেনকে (৫৩) গ্রেফতার করা করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য এবং অপর আসামিরা ডাকাত জকির গ্রুপকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে আসছে বলে জানায়। কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।