প্লাজমা দেওয়া হয়েছে অপূর্বর শরীরে

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২১:১৪

 

কিছুদিন আগে জ্বর ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় চিকিত্সকের পরামর্শে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর করোনা পরীক্ষা করা হয়। পরবর্তীতে জানা যায়, করোনা পজিটিভ তিনি। এরপর ৩ নভেম্বর দিবাগত রাতে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করিয়ে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে কেবিনে নিয়ে আসা হয়। অপূর্বর জন্য ‘এ পজিটিভ’ প্লাজমার প্রয়োজন ছিল। তা জোগাড় করে রাতেই তার শরীরে প্লাজমা দেয়া হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, অপূর্বর শারীরিক অবস্থার উন্নতি হয়নি, অবনতিও হয়নি। এর মধ্যে বিভিন্ন টেস্ট করা হয়েছে, আগের মতো স্থিতিশীল।