মুন্সীগঞ্জ প্রতিনিধি
ছয় দিনের ব্যবধানে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানো হয়েছে। মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ‘১-বি’ নামের স্প্যানটি গতকাল বসানো হয়। আর পাঁচটি স্প্যান বসানো হলে ৬১৫০ মিটার দীর্ঘ পুরো সেতু দৃশ্যমান হবে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘আমারা আশা করছি আগামী বিজয় দিবসের আগেই ১০ ডিসেম্বরের মধ্যে বাকি সব স্প্যান বসিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।’ ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ২১টি ও জাজিরা প্রান্তে ২১টি। ৪২টি খুঁটির ওপর স্প্যান বসবে ৪১টি। সবকটি খুঁটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।
