গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে চাঞ্চল্যকর পুলিশের সোর্স সাগর হত্যার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র্যাব-১-এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—প্রধান আসামি মো. লিটন, মো. শাহীন, মো. শরীফুল ইসলাম ও মো. আরমান। তাদের বাড়ি গাজীপুর মহানগরীর সদর থানার বাহাদুরপুর ও ভাওরাইদ এলাকায়। জানা গেছে, নিখোঁজের তিন দিনের মাথায় গত ১৯ অক্টোবর ন্যাশনাল পার্কের নান্দুয়াইন এলাকা থেকে উদ্ধার করা হয় সাগরের অর্ধগলিত লাশ। র্যাব প্রযুক্তি ব্যবহার করে চার আসামিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
