ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর উত্তর অংশে চলতি নভেম্বর জুড়ে পালাক্রমে দৈনিক আট ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। সাব-স্টেশন রক্ষণাবেক্ষণের কারণে বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এ বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)।
ডেসকোর প্রধান কার্যালয় জানায়, এ মাসে মোট ১৫ দিনে ৩২টি সাব-স্টেশন মেরামতের কাজ করা হবে। যে দিন যে এলাকায় মেরামত কাজ করা হবে সেদিন সেই এলাকায় বিদ্যুত্ থাকবে না। রক্ষণাবেক্ষণের প্রথম দিন বৃহস্পতিবার মিরপুরে স্টেডিয়াম সুইচিং সাব-স্টেশনের রক্ষণাবেক্ষণ করা হয়। এর ফলে মিরপুর স্টেডিয়াম ও ক্রীড়াপল্লী কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ বন্ধ ছিল।
যে দিন যে এলাকায় বিদ্যুত্ থাকবে না
৮ নভেম্বর কাকলি এসএস সাব-স্টেশনের মেরামত করা হবে। এ দিন বিদ্যুত্ থাকবে না গুলশানের কয়েকটি সড়ক, কাকলি বাসস্ট্যান্ড থেকে বনানী বাজার দক্ষিণাংশ, বনানী পোস্ট অফিস ও বনানীর বেশ কয়েকটি সড়কে। ৯ নভেম্বর মেরামত করা হবে দক্ষিণখান এসএস সাব-স্টেশন। ঐদিন বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে মাজার চৌরাস্তা, উত্তরখান মধ্যপাড়া, বালুর মাঠ, শাহী মসজিদ রোড, পুলারটেক, জামতলা, গাজীপাড়া, ময়নারটেক, চানপাড়া, উত্তরখান উত্তরপাড়া, উজামপুর, মাউসাইড, চাপানেরটেক, জিয়াবাগ, মোল্লাপাড়া, শ্যামলবাগ, আদর্শপাড়া, রাজ্জাক টাওয়ার ও সংলগ্ন এলাকা, ফজিরবাতান, তালতলা উত্তরখান, মিয়াপাড়া, পুরানপাড়া, কুড়িপাড়ারটেক, বড়বাগ, ফায়দাবাদ, তেরমুখ, হিন্দুপাড়া, স্নানঘাট, গুদারাঘাট, দক্ষিণখান বাজার ও সংলগ্ন এলাকায়। ১১ নভেম্বর উত্তরা গ্রিড এসএস ও টঙ্গী-৩ এসএসের সংস্কার করা হবে। এদিন বিদ্যুত্ থাকবে না উত্তরার ১১ নম্বর সেক্টরের কয়েকটি রোড, উত্তরা সোনারগাঁও জনপথ, উত্তরার ১২ নম্বর সেক্টরে, টঙ্গী থানা, টঙ্গী রেল স্টেশনসহ টঙ্গীর কয়েকটি এলাকায়। ১২ নভেম্বর মিরপুর এসএস ২, মহাখালী এসএস ও কালাচাঁদপুর সুইচিং সাব-স্টেশন মেরামত করা হবে। ফলে ঐদিন বিদ্যুত্ থাকবে না মিরপুর মুক্তিযোদ্ধা কো-অপারেটিভ মার্কেট, শাহ আলী স্কুল অ্যান্ড কলেজ, মাজার, উত্তর বিশিল তুরাগ সিটি, বেড়িবাঁধ, গোলারটেক, হরিরামপুর, প্রিয়প্রাঙ্গন হাউজিং, জাহানারাবাদ, মিরপুর নিউ মার্কেট, ঢাকা চক্ষু হাসপাতাল, জনতা হাউজিং এলাকা, মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতাল, সেতু ভবন থেকে কাকলি বাসস্ট্যান্ড এয়ারপোর্ট রোডের পূর্ব পাশে, বারিধারা কে ব্লকের কয়েকটি রোড, ইউএন রোডের আংশিক অংশ ও নর্দা থেকে প্রগতি সরণি হয়ে কুড়িল বিশ্বরোড পর্যন্ত।
১৫ নভেম্বর আগারগাঁও নিউ এসএস, মিরপুর ডিওএইচএস এসএস, গুলশান-১ এসএস, দক্ষিণ খান সাব-স্টেশনে মেরামত করায় বিদ্যুত্ সরবরাহ হবে না মিরপুর ডিওএইচএসের বেশ কয়েকটি অ্যাভিনিউ, গুলশান-১-এর ২৩, ২৪, ২৭, ২১, ৩০, ২৮ নম্বর সড়ক এবং কয়েকটি রোডে। পশ্চিম আগারগাঁও, পানির ট্যাংকের মোড়, জেলা নির্বাচন অফিস, এলজিইডি জোনাল অফিস, বারেক মোল্লার মোড়, কাশেমের দোকান, উত্তর পীরেরবাগ, মাইকের দোকান, শেওড়াপাড়া আনন্দ বাজারসহ সংলগ্ন এলাকায়ও বিদ্যুত্ থাকবে না। ১৬ নভেম্বর টঙ্গীতে বিসিক সাব-স্টেশন মেরামত হবে। তাই বিদ্যুত্ থাকবে না বিসিক পানির ট্যাংকের পূর্ব পাশসহ পার্শ্ববর্তী এলাকায়। ১৮ নভেম্বর এডিএ এসএস মেরামত করা হবে। ঐদিন কাওলা মোল্লাবাড়ি, আশিয়ান সিটি রোড, আশকোনা, হাজিক্যাম্পসহ আশপাশের এলাকায় বিদ্যুত্ থাকবে না।
১৯ নভেম্বর বসুন্ধরা এসএস ও মিরপুর এসএস-২ এবং ২২ নভেম্বর সায়েন্স এসএস, গুলশান-১ এসএস, দ্বিগুণ এসএস, মিলগেইট সুইচিং সাব-স্টেশনের মেরামত চলবে। ২৩ নভেম্বর বারিধারা সাব-স্টেশন, ২৫ নভেম্বর জোয়ারসাহারা এসএস, টঙ্গী-৩ এসএস এবং উত্তরা গ্রিড সাব-স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ২৬ নভেম্বর মিরপুর-৬ নম্বর সেকশন সাব-স্টেশন, ২৯ নভেম্বর ক্যান্ট. পার্ক ও সিভিল অ্যাভিয়েশন সুইচিং, ধামালকোট সাবস্টেশন ও নিকুঞ্জ সাব-স্টেশন, ৩০ নভেম্বর উত্তরা এসএস ও টঙ্গী-২ এসএস সাব-স্টেশন মেরামত করা হবে। ফলে এ দিনগুলোতে এ সাব-স্টেশনগুলোর আওতাধীন এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।
