বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাসব্যাপী শুরু হচ্ছে ‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন-২০২০’। আগামীকাল রবিবার থেকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা হতে শুরু হয়ে এটি ৩ ডিসেম্বর কক্সবাজার জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপে শেষ হবে। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
