নৌবাহিনীর বার্ষিক কিরাত ও আজান প্রতিযোগিতা-২০২০ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার খুলনা নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমীর মসজিদে এটি অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলেরপদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটির মোট আটটি দল অংশগ্রহণ করে। বিএনডকইয়ার্ড দল সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কমফ্লোট ওয়েস্ট দল রানার্স আপ হয়। কিরাত প্রতিযোগিতায় বিএন ফ্লিটদলের এম ছিউল ইসলাম, এলএস প্রথম স্থান অধিকার করে। আজান প্রতিযোগিতায় বিএনডকইয়ার্ড দলের এম সালাউদ্দিন, এইচএসজি-১ প্রথম স্থান অধিকার করে।
