স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করবেন পুতিন!

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২২:৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বছরের জানুয়ারিতে পদত্যাগ করতে পারেন। পার্কিনসন্স ডিজিজ নামে স্নায়ুঘটিত রোগের জেরেই পুতিন এই সিদ্ধান্ত নিতে পারেন বলে সূত্রের খবর। ব্রিটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনের এই তথ্য অস্বীকার করেছে রুশ সচিবালয় ক্রেমলিন। খবর আলজাজিরার

রিপোর্টে জানানো হয়েছে, পুতিনের দুই মেয়ে ও ৩৭ বছরের গার্লফ্রেন্ড এলিনা কাবায়েভা তাকে অফিসের কাজ ছেড়ে দেওয়ার জন্য জোর করছেন। মস্কোর রাজনৈতিক বিশ্লেষক ভ্যালারি সলোভেই একথা জানিয়েছেন। তার দাবি, পুতিন পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত হয়েছে। ওই রোগের লক্ষ্মণ দেখা গেছে রাশিয়ার প্রেসিডেন্টের শরীরে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে ৬৮ বছর বয়সি রাশিয়ান প্রেসিডেন্টের পা কাঁপতে দেখা গেছে। তারপর চেয়ারের সাহায্য নিতে বাধ্য হয়েছেন তিনি। ভিডিওটি ইতিমধ্যে পুতিনের স্বাস্থ্য নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। সেসময় তার হাতে একটি কলম ছিল। এছাড়া সামনে এক কাপ ব্যথানাশক ওষুধও রাখা ছিল। নিউ ইয়র্ক পোস্টে সলোভেই জানিয়েছেন, পুতিন শিগিগরই এক জন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন যিনি পরবর্তীকালে তার উত্তরসূরি হবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিটিশ মিডিয়ার এই তথ্য অস্বীকার করেছেন।