করোনায় আক্রান্ত হোয়াইট হাউজের চিফ অব স্টাফ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১০:৪৫

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউজের  চিফ অব স্টাফ মার্ক মিডোস। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

মিডোস নির্বাচনের পরপরই জানিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত। তবে  কখন তার দেহে করোনা শনাক্ত করা হয়েছে  সেটি এখনো জানা যায়নি।

গত রবিবার এবং সোমবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছেন মার্ক মিডোস। এছাড়া গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের দিন রাতে হোয়াইট হাউজে ট্রাম্পের আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন মিডোস। 

 করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র । দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এ  পর্যন্ত ৯৭ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/এআর