এনটিভিতে আজ দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘এক মুঠো রোদ্দুর’। কাজী শাহিদুল ইসলামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। অভিনয় করেছেন নূসরাত ইমরোজ তিশা, ইমন, লায়লা হাসান, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, ফারিন প্রমুখ। আজ থেকে ৪ বছর আগে রাফি আর শ্রুতির পরিচয় হয় ফেসবুকে। তারপর থেকেই দু’জনের বন্ধুত্ব। তাদের জীবনে ঘটতে থাকে নানা ঘটনা।
