বলিউড অভিনেতা আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। ছবিতে আমির খান ও তার সঙ্গে অন্যান্য চরিত্রে আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, বোমান ইরানী ও সুশান্ত সিংহ রাজপুতও মন ভরিয়েছেন দর্শকের।
ছবির পরিচালক রাজকুমার হিরানি সেই ছবিতে এক মানব-আকৃতির ভিনগ্রহবাসীর গল্প বলা বলেছেন। ছবির গল্পের সঙ্গে এর পোস্টারও অনেক অনেক আলোচনা সৃষ্টি করেছিলো। যেখানে নগ্ন অবস্থায় একটি রেডিও ধরে রেখেছিলেন আমির খান। সেই রেডিওটি এবার নিলামে উঠছে। সিনেমার জন্য মুম্বাইয়ের চোর বাজার থেকে মাত্র ২২৭ রুপিতে কেনা হয়েছিলো রেডিওটি। আর নিলামে দেড় কোটি রুপি দিয়ে রেডিওটি কেনার জন্য অনেকে প্রস্তুত ছিলো।
আরো পড়ুন: শুভ উদ্যোগগুলো কেন ব্যর্থ হয়?
সিনেমাটির পরিচালক সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বলেন, ‘সিনেমার পোস্টারে ব্যবহৃত সেই রেডিওটি বিক্রির জন্য আমরা দেড় কোটি টাকারও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমিরকে যখন প্রশ্ন করি তিনি কি চিন্তা করছেন বিক্রির ব্যাপারে। তখন তিনি জানান, রেডিওটি যেহেতু সিনেমার বড় একটি গুরুত্ব বহন করে তাই বিক্রির দরকার নেই। সে কারণেই পরবর্তীতে নিলাম সাইট থেকে রেডিওটি সরিয়ে নেয়া হয়। আর বিক্রি করা হয়নি।
ইত্তেফাক/বিএএফ
