ব্যতিক্রম বহু চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে এবার তিনি যে চরিত্রে অভিনয় করছেন এমন চরিত্রে এর আগে কখনোই দেখা যায়নি তাকে। ‘ঈদুর-বিড়াল’ নামের একটি নাটকে তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তিশার সঙ্গে আরো আছেন নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু।
নাটকটিতে নিজের চরিত্র নিয়ে নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘ঈদুর বিড়ালে তৃতীয় লিঙ্গের একজনের ভূমিকায় অভিনয় করলাম। এমন চরিত্রে আগে কখনো কাজ করা হয়নি আমার। সাজিন আহমেদ বাবু ভাইয়ের নির্মাণে নাটকটিতে কাজ করে নতুন এক অভিজ্ঞতা হয়েছে।
আরও পড়ুন: ২২৭ রুপির রেডিওটির দাম এখন দেড় কোটি রুপি
এদিকে সম্প্রতি ‘ভালোবাস প্রীতিলতা’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাস প্রীতিলতা’ অবলম্বনে প্রদীপ ঘোষ নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্রটি।
ইত্তেফাক/বিএএফ
