বিনোদন ডেস্ক
দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৬টা ও ৯টায় প্রচার করা হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘বাহার’। নাটকটির গল্পে দেখা যাবে জেইদার করা প্লান অনুযায়ী হিকমেত উমরানকে শপিং করার জন্য শপিংমলে নিয়ে যায় যেন উমরন, পেয়ামি আর বেরসানকে একসাথে দেখে ভাবে যে ওদের মধ্যে কোন পরকীয়া সম্পর্ক আছে। প্লান অনুযায়ী উমরান, পেয়ামি আর বেরসানকে হাতেনাতে ধরে ফেলে এবং বিষয়টা জানানোর জন্য উমরান জেইদাকে শপিংমলে আসতে বলে। জেইদা খুশি মনে শপিংমলে যায়। শেষ পর্যন্ত কি জেইদার এই খুশি অটুট থাকবে? এমনই এক গল্পে এগিয়ে যায় ধারাবাহিকটি।
